আ.লীগের মনোনয়নপ্রত্যাশী ১২ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ১২ জন প্রার্থী। আজ মনোনয়ন ফরম বিক্রির শেষ দিন পর্যন্ত এই ১২জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। 

মনোনয়ন ফরম ক্রয়কারীরা হলেন প্রয়াত সাংসদ শওকত হোসেন হিরনের স্ত্রী জেবুন্নেছা হক, সাবেক সাংসদ জাহিদ ফারুক, আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে সাদিক আবদুল্লাহ, মাহবুব উদ্দিন আহমেদ, মোরশেদা বেগম, আবদুল হাফিজ মল্লিক, সিরাজ উদ্দিন আহমেদ, ইউনুছ আলী আকন্দ, আনোয়ার হোসাইন, পারভীন তালুকদার, শাম্মী আহমেদ ও মিল্লাহ হোসেন।

আগামী বৃহস্পতিবার বিকাল পাঁচটায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় প্রার্থীদের সাক্ষাত্কার নেওয়া হবে। এরপর ওই আসনের জন্য প্রার্থীর নাম ঘোষণা করা হবে।