প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন যুবলীগের সাবেক নেতা অধ্যক্ষ মহিব্বুর রহমান।
গতকাল শুক্রবার বেলা সাড়ে ১০টায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘আমি মনোনয়ন পেয়ে সাংসদ নির্বাচিত হলে পর্যটনের স্বার্থে কলাপাড়া-রাঙ্গাবালী-আমতলী ও তালতলী উপজেলা নিয়ে কলাপাড়াকে জেলা করার উদ্যোগ নেব।
তিনি কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্রে রূপান্তর, কলাপাড়ায় আরও একটি থানা স্থাপন, গঙ্গামতি সৈকতে পুলিশ ফাঁড়ি স্থাপনসহ ২৮টি পরিকল্পনা বাস্তবায়ন করার প্রত্যয় ব্যক্ত করেন।