আ.লীগের মেয়র প্রার্থীর সমর্থককে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আচরণবিধি লঙ্ঘনের দায়ে নারায়ণগঞ্জের তারাব পৌরসভার আওয়ামী লীগের মেয়র প্রার্থী হাসিনা গাজীর সমর্থক মো. বাদলকে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাচনী আচরন বিধি লঙ্ঘনের সুনির্দিষ্ট তিনটি অভিযোগে আজ সোমবার রাতে এই জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট জেসমিন সুলতানা বলেন, নির্বাচনী আচরনবিধি লঙ্ঘন করে মো. বাদল বরপা এলাকায় মিছিল বের করেন। মিছিলে তিনি এক সঙ্গে দুইটি মাইক ব্যবহার করেন এবং রিকশায় দাড়িয়ে অন্য প্রার্থীদের পোস্টার ছিড়ছিলেন। এই তিন কারণে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।