আ.লীগের মেয়র প্রার্থীর সমর্থককে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় নারায়ণগঞ্জের তারাব পৌরসভায় আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী হাসিনা গাজীর এক সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সন্ধ্যায় মো. বাদল নামের ওই সমর্থককে এই জরিমানা করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী হাকিম জেসমিন সুলতানা বলেন, বাদল নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বরপা এলাকায় প্রচারণা চালান। তিনি একই সঙ্গে দুটি মাইক ব্যবহার করেন। এ ছাড়া রিকশায় দাঁড়িয়ে অন্য প্রার্থীদের পোস্টার ছিঁড়ছিলেন। তাঁকে হাতেনাতে ধরা হয় এবং পরে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
মেয়র প্রার্থী হাসিনা গাজী স্থানীয় সাংসদ গোলাম দস্তগীর গাজীর স্ত্রী।