আ.লীগের যৌথ সভা কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আগামীকাল সোমবার সন্ধ্যা সাতটায় যৌথ সভা করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
আজ রোববার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ ও আওয়ামী লীগের সাংসদেরা এ সভায় উপস্থিত থাকবেন। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।
দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম যথাসময়ে সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার অনুরোধ করেছেন।