আ.লীগের সংসদীয় বোর্ডের সভা কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংরক্ষিত ৩৯ নারী আসনে প্রার্থী চূড়ান্ত করতে দলের সংসদীয় বোর্ডের সভা ডেকেছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। আগামীকাল বুধবার রাত আটটায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক হবে।

আজ মঙ্গলবার দলটির দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বৈঠকের কথা জানানো হয়েছে। দলটির সাধারণ সম্পাদক ও সংসদীয় বোর্ডের সদস্যসচিব সৈয়দ আশরাফুল ইসলাম বোর্ডের সদস্যদের যথাসময়ে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন।
এদিকে ৭ মার্চ শুক্রবার বেলা তিনটায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ উপলক্ষে আওয়ামী লীগ এক সমাবেশের আয়োজন করেছে। ওই সমাবেশকে সফল করার জন্য আগামীকাল বিকেল চারটায় আওয়ামী লীগের ঢাকা মহানগর শাখা, ঢাকা মহানগরের অন্তর্গত আওয়ামী লীগ-সমর্থিত সাংসদ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের এক বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।