আ.লীগের সঙ্গে বিএনপি ও জামায়াতের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষে পুলিশের সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গত বুধবার রাতে উপজেলার সরসপুর ইউনিয়নের ভাউপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আবুল হাসেম ও সিরাজুল ইসলাম নামের দুজনকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার স্থানীয় বিএনপি-জামায়াত কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের এক কর্মীর কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এ সময় বিএনপি-জামায়াতের কর্মীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আওয়ামী লীগের কর্মীদের ওপর হামলা চালান। এতে আবদুল হালিম, ইব্রাহিম খলিল, মামুনুর রশীদসহ অন্তত আটজন আহত হন। তাঁদের লাকসাম ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
খবর পেয়ে মনোহরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গেলে বিএনপি-জামায়াতের কর্মীরা তাদের ওপরও হামলা চালান।