আ.লীগের সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা আওয়ামী লীগের একাংশের উদ্যোগে গতকাল সোমবার সকালে দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আলমগীর কবীরের সভাপতিত্বে এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফজলুর রহমান, আবদুল হাই তালুকদার, ফখরুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এ বিলকিস, যুগ্ম সম্পাদক মোকাররম হোসেন, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান প্রমুখ।