আ.লীগের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর জেলা আওয়ামী লীগের এক সভা গতকাল বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক আজমত উল্লা খান, জেলা আওয়ামী লীগের নেতা এস এম নজরুল ইসলাম, সামসুল আলম প্রধান, মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, ইকবাল হোসেন, ওয়াজ উদ্দিন মিয়া, আমানত হোসেন খান, কামাল সিকদার প্রমুখ। সভায় ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী পালন এবং ২১ আগস্ট গ্রেনেড হামলার বার্ষিকী পালনের বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়।