আ.লীগের সভায় প্রাধান্য পাবে প্রার্থী মনোনয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রামগতি পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মনোনয়ন নিয়ে আজ শুক্রবার উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় আলোচনা হতে পারে বলে জানা গেছে। 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহেদ বলেন, প্রার্থী মনোনয়নের বিষয়টি সভার আলোচ্যসূচিতে সুনির্দিষ্ট করা নেই। তবে পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার জন্য সংগঠনের কর্মকৌশল নিয়ে আলোচনা হতে পারে। তিনি জানান, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্যরা ছাড়াও স্থানীয় সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন সভায় উপস্থিত থাকতে পারেন।

আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র প্রার্থীরা হচ্ছেন জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মেজবাহ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগ নেতা আবু নাছের, উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক শোয়াইব খন্দকার ও পৌর আওয়ামী লীগের সভাপতি সাইদ পারভেজ। নিজেদের সমর্থক ও দলীয় নেতা-কর্মীদের নিয়ে তাঁরা ব্যক্তিগত উদ্যোগে এলাকায় গণসংযোগ করছেন। এ ছাড়া সাবেক মেয়র আজাদ উদ্দিন চৌধুরীও আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার চেষ্টা চালাচ্ছেন বলে দলের নেতারা জানিয়েছেন।

পাঁচজন কাউন্সিলরের মনোনয়নপত্র সংগ্রহ: সহকারী রিটার্নিং কর্মকর্তা জাকির মাহমুদ জানান, গতকাল বৃহস্পতিবার পাঁচজন কাউন্সিলর পদপ্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁরা হলেন ১ নম্বর ওয়ার্ডে সলিল মজুমদার, ৩ নম্বর ওয়ার্ডে জয়নাল আবদীন, ৫ নম্বর ওয়ার্ডে বেলাল হোসেন, ৮ নম্বর ওয়ার্ডে মাহবুবুর রহমান ও ৯ নম্বর ওয়ার্ডে ফারুকুল ইসলাম।