প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার দোহার পৌরসভার নির্বাচনে দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামকে সমর্থন দিয়েছে দলের স্থানীয় কমিটি। গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের এক সভায় ওই সমর্থনের কথা জানানো হয়।সভায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব খান, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, দোহার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনার কলি প্রমুখ। সভা শেষে খোকন শিকদার বলেন, ‘দোহার পৌরসভা নির্বাচনে নজরুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন। দল থেকে তাঁকে সমর্থন দেওয়া হয়েছে।’ ২০০০ সালের ২৬ সেপ্টেস্বর দোহার পৌরসভার প্রথম নির্বাচন হয়।