আ.লীগের সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন গতকাল শনিবার ড. রওশন আলম কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম জিলানীর সভাপতিত্বে স্থানীয় সাংসদ এ বি তাজুল ইসলাম প্রধান অতিথি ছিলেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম, সহসভাপতি আবুল খায়ের দুলাল, সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসুদ করিম, ফরদাবাদ ইউপি চেয়ারম্যান মো. মহিউদ্দিন আহাম্মেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিন্টু রঞ্জন সাহা, জলি আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি