আ.লীগের সাংসদকে অবাঞ্ছিত ঘোষণা করলেন নেতা-কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাংসদ আবদুল কুদ্দুসকে অবাঞ্ছিত ঘোষণা করেছে নাটোরের গুরুদাসপুর উপজেলা ও পৌর আওয়ামী লীগ। স্থানীয় চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে সন্ত্রাসী হামলার ঘটনায় পৌরসভার মেয়রসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গত বুধবার সন্ধ্যায় আয়োজিত এক সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।সাংসদ আবদুল কুদ্দুস বলেন, ‘আওয়ামী লীগ নামধারী এই চক্রটি দলের নাম ভাঙিয়ে নানা অপকর্ম করছে। সুবিধা আদায় করতে না পেরেই তারা আমার সুনাম ক্ষুণ্ন করার জন্য মিথ্যা অপপ্রচারে মেতেছে। তা ছাড়া স্কুলে হামলার ঘটনায় আহত আনোয়ারের (নাজিম উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি) মামা মামলাটি করেছেন। ওই ঘটনার সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই।’