আ.লীগের হামলায় দিনাজপুরে মহিলা দলের নেত্রী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি দলের কর্মীদের হামলায় গুরুতর আহত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমানের ছোট বোন ও দিনাজপুরের বিরল উপজেলা মহিলা দলের সভাপতি জিনাত আরা।
লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁর বোন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। গত ২৯ অক্টোবর হরতালের দিন জিনাত আরা কয়েকজন নারী কর্মীর সঙ্গে বিরলে অবস্থান করছিলেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা তাঁদের ওপর হামলা করলে জিনাত গুরুতর আহত হন। তাঁর অভিযোগ, এ ঘটনায় স্থানীয় থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি।
হামলায় জিনাত আরার হাতের হাড় ভেঙে গেছে। তিনি এখন ঢাকায় পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
হামলার নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা ও সাধারণ সম্পাদক শিরিন সুলতানা।