আ.লীগের হুমকির পরই দুই পুলিশ কর্মকর্তাকে বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রত্যাহার চেয়ে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের আন্দোলনের হুমকির পরপরই শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও পরিদর্শককে (তদন্ত) বদলি করা হয়েছে। শুক্রবার রাতে তাঁদের বদলি করা হয়।সম্প্রতি অনুষ্ঠিত ইউপি নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে গত বুধবার ৭২ ঘণ্টার মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাববীর আহমদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু দাউদ, ওসি নাজমুল হুদা ও পরিদর্শক আবদুস সামাদের প্রত্যাহার দাবি করে উপজেলা আওয়ামী লীগ। অন্যথায় থানা ঘেরাওসহ বৃহত্তর আন্দোলনের হুমকি দেওয়া হয়।