আ.লীগের 'উন্নয়ন বিলবোর্ডের' ছবি চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় বিভিন্ন স্থানে আওয়ামী লীগের টাঙানো বিলবোর্ড থেকে ছবি চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে দলের পক্ষে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিরোধী দল এ ঘটনার সঙ্গে জড়িত বলে আওয়ামী লীগ দাবি করলেও বিএনপি তা অস্বীকার করেছে।
জানা যায়, বর্তমান সরকারের আমলে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের চিত্র তুলে ধরে গত মাসের শেষের দিকে বাগমারার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে বিলবোর্ড টাঙানো হয়। এ ছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাংসদ এনামুল হকের বড় বড় ছবি দিয়েও পৃথক বিলবোর্ড টাঙায় আওয়ামী লীগ। সব মিলিয়ে অর্ধশতাধিক বিলবোর্ড টাঙানো হয়। কয়েক দিন ধরে এসব বিলবোর্ড থেকে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও সাংসদ এনামুলের ছবি চুরি হয়ে যাচ্ছে।
অভিযোগমতে, গত কয়েক দিনে ২৫টির মতো বিলবোর্ড থেকে ছবি চুরি যায়। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের পক্ষে গত বুধবার রাতে থানায় একটি জিডি করা হয়েছে।