আ.লীগের 'বিদ্রোহী' প্রার্থীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন পৌর নির্বাচনে টাঙ্গাইলের গোপালপুর পৌরসভায় মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী ছিলেন এনামুল হক। পরে দলীয় মনোনয়ন না পাওয়ায় বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। কিন্তু মনোনয়নপত্রে ত্রুটি থাকায় গতকাল শনিবার দুপুরে সেটি বাতিল হয়ে যায়। এরপর সন্ধ্যায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র পদপ্রার্থী এনামুল হকের (৪০) বাড়ি গোপালপুর পৌর এলাকার ডুবাইল গ্রামে।দলীয় সূত্রে জানা যায়, এনামুল হক যুবলীগের গোপালপুর উপজেলা শাখার যুগ্ম সম্পাদক পদে ছিলেন।