আ.লীগের 'বিদ্রোহী' প্রার্থী বহিষ্কৃত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মহিউদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত বুধবার রাতে জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক মিজানুর রহিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মহিউদ্দিন নির্বাচন করায় তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে মহিউদ্দিন গত উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন। প্রসঙ্গত, ৩১ মার্চ এ উপজেলায় ভোট গ্রহণ হবে। ওই নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী হিসেবে লড়ছেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ কে এম সালাহ উদ্দিন।