আ.লীগের 'বিদ্রোহী' প্রার্থীর মাইক ভাঙচুর ও গুলির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ মেয়র পদপ্রার্থী মুশফিকুর রহমানের মাইক ভাঙচুর ও তাঁর সমর্থকদের ওপর গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মুশফিকুর আওয়ামী লীগ-সমর্থিত মেয়র পদপ্রার্থী কাজী লিয়াকত আলীর বিরুদ্ধে ওই অভিযোগ করেন।
গতকাল দুপুরে সাড়ে ১২টার দিকে শহরের মৌলভীপাড়ার বাসভবনে ওই সংবাদ সম্মেলন করেন মুশফিকুর রহমান। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘গত বুধবার রাত সাড়ে সাতটার দিকে মোহাম্মদপাড়া এলাকায় আমার পক্ষে মাইকিং করার সময় লিয়াকত আলীর সমর্থকেরা তা ভাঙচুর করেন। এ সময় হামলাকারীরা দুটি গুলি ছোড়ে।
অভিযোগ অস্বীকার করে কাজী লিয়াকত আলী বলেন, ‘একদম বাজে কথা। আমার লোক এ কাজ করবে কেন? উনি নিজের লোকদের দিয়ে এ-জাতীয় ঘটনা ঘটিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পথ খুঁজছেন।’