আ.লীগ-সমর্থিত পরিষদ সভাপতি সম্পাদকসহ ১৯ পদে জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৯টি পদে বিজয়ী হয়েছে। বিএনপি-সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ দুটি পদে বিজয়ী হয়েছে। গত মঙ্গলবার ভোট গ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।

এতে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের খান মো. আলাউদ্দিন সভাপতি, দিলীপ কুমার পাইক ও এ কে এম আবদুস শহীদ সহসভাপতি, আহসানুল কবির সাধারণ সম্পাদক, বাহাদুর হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক, মনজুরুল আলম খান অর্থ সম্পাদক, জাকির হোসেন কাজী গ্রন্থাগার ও পরিসম্পদ সম্পাদক, দিলীপ কুমার মাঝি আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক, শহিদুল ইসলাম খেলাধুলা সম্পাদক, মোহাম্মদ আলী সিকদার ও সুশেন কুমার হালদার হিসাব নিরীক্ষক সম্পাদক এবং আবদুল হালিম শরীফ, আনোয়ার হোসেন তালুকদার, কমল মজুমদার, মজিবর রহমান মৃধা, সুজন কুমার গাইন, দেব প্রসাদ শীল, কামরুজ্জামান, জিয়াউল হাসান সদস্য নির্বাচিত হয়েছেন। বিএনপি-সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ থেকে শফিকুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক ও রহিমা আক্তার সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ২৫৮ জন ভোটারের মধ্যে ২৪৩ জন ভোট দেন।