আংশিক সূর্যগ্রহণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে গতকাল বুধবার আংশিক সূর্যগ্রহণ দেখা গেছে। রাজধানীতে স্থানীয় সময় ভোর ৬টা ১২ মিনিটে সূর্যোদয়ের পর থেকে গ্রহণ শুরু হয়ে ৭টা ২১ মিনিট ৭ সেকেন্ডে শেষ হয়। ঢাকায় সর্বোচ্চ গ্রহণ দেখা যায় সকাল ৬টা ৩৮ মিনিটে। বিজ্ঞান সংগঠন অনুসন্ধিৎসু চক্র এ তথ্য জানিয়েছে। বাংলাদেশ থেকে পরবর্তী আংশিক সূর্যগ্রহণ দেখার জন্য অপেক্ষা করতে হবে ২০১৯ সালের ২৬ ডিসেম্বর পর্যন্ত। অনুসন্ধিৎসু চক্র গতকাল দেশের বিভিন্ন স্থানে সূর্যগ্রহণ পর্যবেক্ষণ ক্যাম্পের আয়োজন করে। ঢাকার মান্ডায় গ্রিন মডেল টাউনে কেন্দ্রীয় ক্যাম্পটির নেতৃত্ব দেন অনুসন্ধিৎসু চক্রের জ্যোতির্বিজ্ঞান বিভাগের সভাপতি মো. শাহজাহান মৃধা। সাধারণ মানুষ যাতে নিরাপদে সূর্যগ্রহণ দেখতে পারে, সে জন্য ক্যাম্পে করনাডো সোলারস্কোপ, ৮ ইঞ্চি স্মিড ক্যাসিগ্রেইন টেলিস্কোপ ও সোলার ফিল্টারের ব্যবস্থা করা হয়। বিজ্ঞপ্তি|