আই-জেন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো আরও ১৩৪টি স্কুলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্টারনেট ব্যবহারের মৌলিক কিছু নিয়মকানুন হাতে-কলমে শিখতে পেরে উচ্ছ্বসিত কয়েকজন শিক্ষার্থী। গ্রামীণফোন-প্রথম আলো আই-জেন উৎসবে গতকাল বগুড়ার পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের চিত্র l প্রথম আলো
ইন্টারনেট ব্যবহারের মৌলিক কিছু নিয়মকানুন হাতে-কলমে শিখতে পেরে উচ্ছ্বসিত কয়েকজন শিক্ষার্থী। গ্রামীণফোন-প্রথম আলো আই-জেন উৎসবে গতকাল বগুড়ার পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের চিত্র l প্রথম আলো

দেশব্যাপী গ্রামীণফোন-প্রথম আলো আই-জেন ২০১৫-এর স্কুল পর্যায়ের প্রতিযোগিতা গতকাল মঙ্গলবার আরও ১৩৪টি বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে গত ১৮ দিনে আই-জেন কার্যক্রমের স্কুল পর্যায়ের এই আয়োজন ৬৪ জেলার মোট ১ হাজার ৬০৯টি বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো। আজ সোমবার অনুষ্ঠিত হবে ৪২ জেলার মোট ১২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে।
শিক্ষার্থীদের মধ্যে ইন্টারনেট সম্পর্কে সচেতনতা ও আগ্রহ তৈরির প্রয়াসে আয়োজন করা হচ্ছে এ প্রতিযোগিতা। গত ২৫ এপ্রিল এ প্রতিযোগিতা শুরু হয়। দেশের সব কটি জেলার দুই হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ আয়োজনের সহযোগী সরকারের শিক্ষা মন্ত্রণালয়।
আই-জেনে প্রতিটি বিদ্যালয়ের অনুষ্ঠানের মূলত দুটি অংশ আছে। এতে অংশ নিয়ে শিক্ষার্থীরা ইন্টারনেট ব্যবহারের মৌলিক কিছু নিয়মকানুন হাতে-কলমে শিখতে পারছে। এ ছাড়া শিক্ষার্থীরা ইন্টারনেটকে কীভাবে পড়াশোনা ও জ্ঞানার্জনে আরও ভালোভাবে কাজে লাগাতে পারে, সে বিষয়ে কর্মশালা পরিচালনা করা হচ্ছে, পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ইন্টারনেট ও প্রযুক্তি জ্ঞান নিয়ে আই-জেন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। একটি সংক্ষিপ্ত মেধা যাচাই পরীক্ষার মাধ্যমে প্রতি স্কুল থেকে ১০ জনের একটি দল নির্বাচন করা হয়, যারা পরবর্তী পর্যায়ের প্রতিযোগিতায় তাদের স্কুলের প্রতিনিধিত্ব করবে। ধাপে ধাপে প্রতিযোগিতার পর দেশসেরা দল ও স্কুলের জন্য থাকবে বিদেশ ভ্রমণ, শিক্ষা বৃত্তি ও ডিজিটাল ক্লাসরুম স্থাপনের মতো আকর্ষণীয় পুরস্কার।
এ প্রতিযোগিতায় সহযোগিতা করছে অ্যালপেনলিবে, মাইক্রোসফট, ওপেরা মিনি, এখানেই ডট কম, রেক্সোনা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, উরি ব্যাংক, রেডিও ফুর্তি ও চ্যানেল আই।