আই-জেনের গ্র্যান্ড ফিনালে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই হাজার শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পৌনে নয় লাখ প্রতিযোগী৷ ইন্টারনেট আর তথ্যপ্রযুক্তির নানান প্রশিক্ষণ চার ধাপের প্রতিযোগিতা৷ দশ মাসের মহাযজ্ঞ শেষে প্রতিযোগিতায় টিকে আছে চারটি স্কুল দল৷ আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টার হল-৪-এ (নবরাত্রি হল) বসবে গ্রামীণফোন-প্রথম আলো আই-জেনের চূড়ান্ত পর্বের আসর৷ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই৷
আই-জেনের গ্র্যান্ড ফিনালেতে আজ অংশ নেবে চট্টগ্রামের সিলভার বেলস কিন্ডারগার্টেন অ্যান্ড গার্লস হাইস্কুল, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল৷ এদের সঙ্গে দর্শকদের ভোটে যোগ দেবে আরেকটি স্কুল দল৷ এর মধ্য থেকে সেরা দলটির সবার জন্য থাকবে শিক্ষাবৃত্তিসহ আকর্ষণীয় পুরস্কার৷ সেরা স্কুলের জন্য থাকবে একটি কম্পিউটার ল্যাব৷ বিদেশভ্রমণের সুযোগসহ আরও আকর্ষণীয় পুরস্কারও থাকবে৷
গ্রামীণফোন-প্রথম আলো আই-জেনের গ্র্যান্ড ফিনালেতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ৷ থাকবেন শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদ, গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজীব শেঠী, প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আজমান, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও পরিচালক শাইখ সিরাজ এবং প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও সহযোগী সম্পাদক আনিসুল হক৷ অংশ নেবেন বাপ্পা মজুমদার, অভিনেত্রী মেহজাবিনসহ অনেকে৷
গ্রামীণফোন ও প্রথম আলোর উদ্যোগে আই-জেন ২০১৫ আয়োজনে সহযোগিতা করছে শিক্ষা মন্ত্রণালয়। সহযোগী হিসেবে আরও আছে অ্যালপেনলিবে, মাইক্রোসফট, অপেরা মিনি, এখানেইডটকম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, উরি ব্যাংক, রেডিও ফুর্তি ও চ্যানেল আই।