আইইআরের সুবর্ণ জয়ন্তী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) ৫০ বছর পূর্ণ হয়েছে গতকাল রোববার। এই সুবর্ণজয়ন্তী উপলক্ষে বর্ষব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে ইনস্টিটিউটের পক্ষ থেকে। গতকাল সকালে ক্যাম্পাসে একটি শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। উদ্বোধনী দিনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আইইআরের শিক্ষার্থী দেশের প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীমকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইআরের পরিচালক সালমা আখতার। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি খন্দকার বজলুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক মো. অহিদুজ্জামান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ্। বিজ্ঞপ্তি।