আইইইই সম্মাননা পেলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এম রিজওয়ান খান বৈদ্যুতিক সিস্টেম নিয়ে কৃতিত্বপূর্ণ গবেষণার স্বীকৃতিস্বরূপ ২০১৭-১৮ এই দুই বছরের জন্য আইইইই-এর ডিস্টিংগুইসড লেকচারার হিসেবে সম্মাননা লাভ করেছেন। বিশ্বে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারদের সর্ববৃহৎ পেশাদার সংগঠন আইইইই। এ বছর যুক্তরাষ্ট্র থেকে তিনজন, যুক্তরাজ্য থেকে দুজন, কানাডা থেকে তিনজন, ডেনমার্ক থেকে একজন, আর্জেন্টিনা থেকে একজন ও এশিয়া থেকে দুজন অধ্যাপক এই সম্মাননা লাভ করেছেন। রিজওয়ান খান বেশ কিছুদিন ধরে ডিসি বৈদ্যুতিক সিস্টেম নিয়ে গবেষণা করছেন। বিজ্ঞপ্তি।