আইইউটিতে ছাত্রী ভর্তি করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে স্নাতক পর্যায়ে প্রথমবারের মতো ছাত্রী ভর্তি করা হবে। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব আইয়াদ আমিন মাদানি গতকাল শুক্রবার সকালে আইইউটি ক্যাম্পাস পরিদর্শনে গিয়ে এ ঘোষণা দেন।

আইইউটির উপাচার্য অধ্যাপক মুনাজ আহমেদ নূরসহ বিভাগীয় প্রধানেরা এ সময় আচার্যের সঙ্গে ছিলেন। আচার্য আইইউটির সার্বিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন।

বার্তা সংস্থা বাসস জানায়, বাংলাদেশে তিন দিনের সফর শেষে ওআইসি মহাসচিব আইয়াদ আমিন মাদানি গতকাল ঢাকা ত্যাগ করেছেন। ওআইসি সদস্যভুক্ত এশিয়ার চার দেশ সফরের অংশ হিসেবে তিনি বাংলাদেশে এসেছিলেন। গত বৃহস্পতিবার তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে সাক্ষাৎ করেন।