আইইউবি ক্যাম্পাসে আমেরিকান কর্ণারের সম্প্রসারিত ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকা সপ্তাহের দ্বিতীয় দিনে গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রামের জামাল খান ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম (আইইউবি) ক্যাম্পাসে আমেরিকান কর্নারের সম্প্রসারিত ভবনের উদ্বোধন করা হয়েছে। ঢাকায় নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা এর উদ্বোধন করেন। আমেরিকান কর্নারের সম্প্রসারিত ভবনের কার্যক্রম চলছে আইইউবি চট্টগ্রামের সপ্তম তলায়।উদ্বোধনকালে রাষ্ট্রদূত ড্যান মজিনা বলেছেন, আমেরিকান কর্নার শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা লাভের তথ্যভান্ডার হিসেবে কাজ করবে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকান সেন্টার ও আমেরিকান কর্নারের পরিচালক লরেন লাভলেস, আউইউবি চট্টগ্রামের ট্রাস্টি বোর্ডের সদস্য আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, আনিসুজ্জামান ভুঁইয়া, ফ্যাকাল্টি সদস্য এম নুরুজ্জামান, তাহলিল আজিম, রশীদ আহমেদ চৌধুরী, নাঈম আবদুল্লাহ, মোসলেহ উদ্দিন খালেদ, রোবাকা শামসের, রাহাত বারী প্রমুখ।মজিনা বলেন, আইইউবি চট্টগ্রামের সঙ্গে অংশীদারিত্বে এই সম্প্রসারিত ভবনে নতুন আসবাব, যন্ত্রপাতি বসানো হয়েছে। দেড় হাজারেরও বেশি বই রাখা হয়েছে এখানে। এতে ইন্টারনেটের সুবিধা ও শিশুদের জন্য চিলড্রেন কর্নার রয়েছে। এ ছাড়া ‘এডুকেশন ইউএসএ’ শাখায় যুক্তরাষ্ট্রে পড়াশোনার খবরাখবর পাওয়া যাবে। উদ্বোধনের পর রাষ্ট্রদূত ট্রাস্ট্রি বোর্ডের সদস্য ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে রাষ্ট্রদূত জামালখান প্রেসক্লাব ভবনের পাশে আইইউবি চট্টগ্রামের নতুন ক্যাম্পাসে বেল্টার (বাংলাদেশ ইংলিশ ল্যাংগুয়েজ টিচার্স অ্যাসোসিয়েশন) আঞ্চলিক সম্মেলন উদ্বোধন করেন। দুপুরে রাষ্ট্রদূত চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম-সংলগ্ন জিমনেসিয়াম মিলনায়তনে জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠানের সিসিমপুরের একটি নাট্যাংশে অভিনয় করেন। রাতে জিমনেসিয়াম মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠানে পাণ্ডু শেঠ ও তাঁর দলের পরিবেশনায় ওপেন এয়ার কনসার্ট অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামের কমপ্লেক্সে গত সোমবার থেকে শুরু হয় আমেরিকা সপ্তাহ।