আইইউবিএটির মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

দেশজুড়ে বছরব্যাপী রজতজয়ন্তী পালনের অংশ হিসেবে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) গতকাল বৃহস্পতিবার মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা হিসেবে বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সাংসদ শামসুল হক। অনুষ্ঠানের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. আবুল বাশার স্বাগত বক্তব্য দেন। বিশ্ববিদ্যালয়ের নয়টি বিভাগের ৩৩৪ জন শিক্ষার্থীকে এই সম্মাননা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী পরপর তিন সেমিস্টারে ৪-এর মধ্যে ৪ সিজিপিএ পেলে শিক্ষার্থীদের এই সম্মাননা দেওয়া হয়। বিজ্ঞপ্তি।