আইইউবিতে অটাম সেমিস্টারের ওরিয়েন্টেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) অটাম ২০১৭ সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন কর্মসূচি গত শনিবার ঢাকার বসুন্ধরায় বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। স্বাগত বক্তব্যে আইইউবির উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান নবাগত শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মিলান পাগন, বাণিজ্য অনুষদের ডিন অধ্যাপক সারোয়ার উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক শাহরিয়ার খান, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট অনুষদের ডিন আবদুল খালেক, লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স অনুষদের ডিন মাহবুব আলম এবং স্কুল অব লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক রীতা ইউসুফ। বিজ্ঞপ্তি