প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ঢাকার বসুন্ধরার নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের ওপর চার দিনব্যাপী ‘গবেষণা আন্তর্জাতিক বার্ষিক সম্মেলন’ গত বুধবার শেষ হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, বিশেষ অতিথি ছিলেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইসিসিসিএডির পরিচালক সালিমুল হক, বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজের নির্বাহী পরিচালক আতিক রহমান ও আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রাশেদ চৌধুরী। বিজ্ঞপ্তি