আইইউবিতে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) উদ্যোগে ‘উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানে সুশাসন’ শীর্ষক সেমিনার ২৭ আগস্ট ঢাকার বসুন্ধরায় আইইউবির স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ইংরেজির অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। সেমিনারে সভাপতিত্ব করেন আইইউবির উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং হায়ার এডুকেশন কোয়ালিটি এনহান্সমেন্ট প্রজেক্টের প্রকল্প পরিচালক গৌরাঙ্গ চন্দ্র মোহন্ত। স্বাগত বক্তব্য দেন আইইউবির লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স অনুষদের ডিন ও আইইউবির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশিউরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক মাহবুব আলম। সেমিনারটি পরিচালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ওবায়দুল্লাহ আল মারজুক। বিজ্ঞপ্তি