আইইউবিতে কর্মশালা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) ক্যাম্পাসে গত সোমবার ‘শিক্ষা প্রদানের মানোন্নয়ন’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অধীনে উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রকল্পের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষা প্রদানের গুণগত মান বৃদ্ধি-সংশ্লিষ্ট সহ-কর্মসূচির আওতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এটি ছিল ধারাবাহিক কর্মসূচির অধীনে পরিচালিত পঞ্চম কর্মশালা। কর্মশালার মূল বক্তা ছিলেন ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডনের গবেষক মোসাব্বির দেওয়ান। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন আইইউবির লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস অনুষদের ডিন মাহবুব আলম। অংশগ্রহণমূলক এই কর্মশালায় আইইউবির বিভিন্ন বিভাগের শিক্ষকেরা অংশ নেন।
বিজ্ঞপ্তি