আইইউবিতে ক্যাম্পাস ক্যারিয়ার উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) ও বিডিজবস ডট কমের যৌথ আয়োজনে ১৯ ও ২০ নভেম্বর রাজধানীর বসুন্ধরায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে ‘ক্যাম্পাস ক্যারিয়ার ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত হয়।উৎসবের উদ্বোধন করেন আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি তৌহিদ সামাদ। উদ্বোধনী অনুষ্ঠানে আইইউবির উপাচার্য, বিডিজবসের প্রধান নির্বাহী কর্মকর্তা বক্তব্য দেন। তরুণ শিক্ষার্থীদের কর্মসংস্থানের উৎসবে জিপি আইটি, প্রাণ-আরএফএল গ্রুপ, জেমকন গ্রুপ, অ্যাসুরেন্স ডেভেলপমেন্ট লিমিটেড, আবদুল মোনেম লিমিটেড, এমজিএইচ গ্রুপসহ মোট ২৩টি প্রতিষ্ঠান অংশ নেয়।উৎসবে নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো প্রায় এক হাজার ২০০ আবেদন গ্রহণ করে এবং ৪১৮ জন শিক্ষার্থীকে চাকরি দিতে প্রাথমিকভাবে নির্বাচন করে।