আইইউবিতে গবেষণা প্রকল্পের শিক্ষার্থীদের সনদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বশান্তি ও সহনশীলতা প্রতিষ্ঠায় চলচ্চিত্র ও সাংবাদিকতার ভূমিকা নিয়ে সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশেষ গবেষণা প্রকল্প সম্পন্ন হয়েছে৷ গতকাল বৃহস্পতিবার প্রকল্পে অংশগ্রহণকারী ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সনদ তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান৷
যুক্তরাষ্ট্রের িদ ইউনিভার্সিটি অব ক্যালিফর্নিয়া, স্যান ডিয়েগো (ইউসিএসডি) ও ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) যৌথ উদ্যোগে আট মাসব্যাপী এ গবেষণার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম ওমর রহমান লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন জাকির হোসেন, ইউসিএসডির প্রতিনিধি ওয়ালিদ শেরজাই, বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের প্রধান জি এম শহীদুল আলম৷ বিজ্ঞপ্তি৷