আইইউবিতে নবীনবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) বসন্তকালীন সেমিস্টারের নতুন ছাত্রছাত্রীদের নবীনবরণ ও পরিচিতি অনুষ্ঠান হয়েছে। গত সোমবার রাজধানীর বসুন্ধরায় বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নেতৃত্ব প্রদানের উপযুক্ত হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থী, তাঁদের অভিবাবকসহ আইইউবির শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।