প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার বসুন্ধরায় ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) নিজস্ব ক্যাম্পাসে গত সোমবার অনুষ্ঠিত হয়েছে ‘প্রযুক্তি মানবজীবনের অনুষঙ্গ’ শীর্ষক সেমিনার। বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান বক্তা ছিলেন মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির। সেমিনারে আরও বক্তব্য দেন আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রাশেদ চৌধুরী ও উপাচার্য এম ওমর রহমান। সূচনা বক্তব্য দেন স্কুল অব বিজনেসের ডিন সারোয়ার উদ্দিন আহমেদ। বিজ্ঞপ্তি