প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ফিজিকস অলিম্পিয়াডের আয়োজনে এবং ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) সহযোগিতায় ‘৭ম ফিজিকস অলিম্পিয়াড-ঢাকা ইভেন্ট ২০১৬’ ঢাকার বসুন্ধরায় আইইউবির নিজস্ব ক্যাম্পাসে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রাথমিক পর্যায়ে ফিজিকস অলিম্পিয়াড প্রতিযোগিতায় ‘এ’, ‘বি’ ও ‘সি’ ক্যাটাগরিতে ২০ জন করে মোট ৬০ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। সেরা আট বিজয়ী রাশিয়ার ১৮তম এশিয়ান ফিজিকস অলিম্পিয়াড এবং সেরা পাঁচ বিজয়ী ইন্দোনেশিয়ার ৪৮তম আন্তর্জাতিক ফিজিকস অলিম্পিয়াডে অংশ নেবে। বিজ্ঞপ্তি