প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের উদ্যোগে ‘সার্ন, দ্য এলএইচসি অ্যান্ড দ্য এলিস এক্সপেরিমেন্ট’ শিরোনামে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার ঢাকায় বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাসে এ সেমিনারে মূল বক্তা ছিলেন অধ্যাপক ফেডেরিকো অ্যান্টিনরি। তিনি ইতালিয়ান ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিকসের একজন গবেষণা এবং বর্তমানে ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চে (সার্ন) এলিস এক্সপেরিমেন্টের ওপর কাজ করছেন। বিজ্ঞপ্তি