প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের আয়োজনে দেশের ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর বর্ণাঢ্য সাংস্কৃতিক ঐতিহ্য নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ঢাকার বসুন্ধরায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে সম্প্রতি এই অনুষ্ঠানের উদ্বোধন করেন আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রাশেদ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন আইইউবির উপাচার্য এম ওমর রহমান। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স অনুষদের ডিন মাহবুব আলম। ধন্যবাদ জ্ঞাপন করেন চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির চেয়ারম্যান তৌহিদ সামাদ। বিজ্ঞপ্তি