আইইউবিতে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) আয়োজনে বাংলাদেশের স্বাধীনতা পদকপ্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পদার্থবিজ্ঞানী ও যুক্তরাষ্ট্রের ফোর্ডহ্যাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল হায়দার মাধ্যাকর্ষণ তরঙ্গ ও সাম্প্রতিক সময়ের পদার্থবিজ্ঞানের সাড়া জাগানো আবিষ্কারগুলো নিয়ে গত বুধবার এক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারে স্বাগত বক্তব্য দেন আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রাশেদ চৌধুরী ও আইইউবির উপাচার্য এম ওমর রহমান। সমাপনী বক্তব্য দেন ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি চট্টগ্রামের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তৌহিদ সামাদ। বিজ্ঞপ্তি