আইইউবিতে স্কুল বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) আয়োজিত তিন দিনের ‘স্কুল বিতর্ক প্রতিযোগিতা’ আজ শনিবার শেষ হচ্ছে।
প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সন্ধ্যা সাতটায় বসুন্ধরা আবাসিক এলাকায় আইইউবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আইইউবির প্রতিষ্ঠাতা ট্রাস্টের চেয়ারম্যান এ মতিন চৌধুরী উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়টির বর্তমান উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান।
তরুণ শিক্ষার্থীদের মধ্যে মুক্তবুদ্ধির চর্চা ও মেধা বিকাশের লক্ষ্যে আইইউবি গত বৃহস্পতিবার থেকে জাতীয় পর্যায়ের এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। এতে ঢাকা ও ঢাকার বাইরের ইংরেজি ও বাংলা উভয় মাধ্যমের বিভিন্ন স্কুল অংশ নেয়। বিজ্ঞপ্তি।