আইইউবিতে হার্ভার্ড অ্যালামনাই ক্লাবের মতবিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে সাউথ এশিয়া ইনিশিয়েটিভ অ্যাট হার্ভার্ড ইউনিভার্সিটির কার্যক্রম সম্প্রসারণ ও সহযোগিতা বাড়াতে গতকাল শুক্রবার বসুন্ধরা আবাসিক এলাকায় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির (আইইউবি) স্থায়ী ক্যাম্পাসে মতবিনিময় অনুষ্ঠান হয়েছে।বাংলাদেশে অবস্থানরত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ‘হার্ভার্ড অ্যালামনাই ক্লাব ইভেন্ট’ শীর্ষক ওই মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক এলাহী চৌধুরী। সভাপতিত্ব করেন আইইউবির ভারপ্রাপ্ত উপাচার্য ও বাংলাদেশ-হার্ভার্ড অ্যালামনাই ক্লাবের সমন্বয়ক অধ্যাপক এম ওমর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাউথ এশিয়া ইনিশিয়েটিভ অ্যাট হার্ভার্ড ইউনিভার্সিটির সহযোগী পরিচালক মিনা হিউয়েট।আইইউবি ও সাউথ এশিয়া ইনিশিয়েটিভ অ্যাট হার্ভার্ড ইউনিভার্সিটির যৌথ উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে বিদেশি কূটনীতিক, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।