আইইউবির অটাম সেমিস্টারের ওরিয়েন্টেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) অটাম সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। ঢাকার বসুন্ধরায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে আইইউবির সহ-উপাচার্য (মনোনীত) মিলান পাগন নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মোহাম্মদ আনোয়ারুল ইসলাম আইইউবির প্রাতিষ্ঠানিক নীতিমালা, নিরাপত্তা ও অনুসরণীয় বিষয়গুলো বর্ণনা করেন। অনুষ্ঠানে নতুন শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের কাছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের পরিচিতি এবং কার্যক্রম তুলে ধরা হয়। বিজ্ঞপ্তি।