প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) স্কুল অব এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের উদ্যোগে দুই দিনের আন্তআইইউবি ই-স্পোর্টস প্রতিযোগিতা সম্প্রতি ঢাকার আইইউবি বসুন্ধরা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। কম্পিউটার গেমসভিত্তিক এই প্রতিযোগিতার ‘ফিফা ১৬’ গেমসে সাজিদুর রহমান চ্যাম্পিয়ন হন। ‘নিড ফর স্পিড’ পর্বে চ্যাম্পিয়ন হন আবদুল্লাহ আল আয়ান লস্কর। ‘ডোটা ২’ প্রতিযোগিতায় ‘টিম নো স্ট্র্যাটেজি’ হয় চ্যাম্পিয়ন। পৃষ্ঠপোষকতায় ছিল আসুস ও যমুনা ব্যাংক, সহযোগিতায় ছিল আইইউবির গ্রিন প্ল্যানেট ক্লাব। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইইউবির উপাচার্য এম ওমর রহমান। বিজ্ঞপ্তি।