আইইউবির উদ্যোগে চাকরিমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সবার জন্য চাকরি’ স্লোগান নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) আয়োজনে চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার জামালখান সড়কের আইইউবির চট্টগ্রাম ক্যাম্পাসে দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়।মেলার উদ্বোধন করেন পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বেসরকারি খাতের প্রতিষ্ঠানসমূহ বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। চাকরি মেলা চাকরিপ্রত্যাশীদের সঙ্গে চাকরিদাতাদের সরাসরি যোগাযোগের একটি বিশেষ পদ্ধতি।বিশেষ অতিথি ছিলেন আমেরিকান সেন্টার বাংলাদেশের পরিচালক লরেন লাভলেস। মেলায় ব্যাংক, রপ্তানিমুখী প্রতিষ্ঠান, বহুজাতিক কোম্পানি, আবাসন শিল্প প্রতিষ্ঠানসহ মোট ২৫টি প্রতিষ্ঠান অংশ নেয়।