আইইউবির গ্রীষ্মকালীন সেমিস্টারের পরিচিতি ও নবীনবরণ অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) চলতি বছরের গ্রীষ্মকালীন (সামার) সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ ও পরিচিতি অনুষ্ঠান সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ঢাকার বসুন্ধরায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসে এক অনুষ্ঠানে বরণ করে নেওয়া হয় নতুন শিক্ষার্থীদের। তাঁদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম ওমর রহমান। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের পরিচিতি তুলে ধরে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের বিজনেস অনুষদের ডিন অধ্যাপক সারোয়ার উদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক শাহরিয়ার খান, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট অনুষদের ডিন আবদুল খালেক এবং লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স অনুষদের ডিন মাহবুব আলম। বিজ্ঞপ্তি।