আইইউবির ঢাকা বোর্ড অব ট্রাস্টিজের নতুন চেয়ারম্যান নির্বাচিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) বোর্ড অব ট্রাস্টিজ (ঢাকা) তৌহিদ সামাদকে সম্প্রতি দুই বছরের জন্য চেয়ারম্যান নির্বাচন করেছে।এর আগে তৌহিদ সামাদ ২০০৪ ও ২০০৬ সালে পর পর দুই মেয়াদের জন্য আইইউবির প্রতিষ্ঠাতা ট্রাস্ট, এডুকেশন, সায়েন্স, টেকনোলজি অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট ট্রাস্টের (ইএসটিসিডিটি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।২০০৮ সালে তিনি আইইউবির গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি (বিজিআইসি) ও সাভার গ্রুপের চেয়ারম্যান এবং হলিডে পাবলিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। বিজ্ঞপ্তি।