আইইউবির নতুন উপাচার্য হলেন ওমর রহমান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এম ওমর এজাজ রহমানকে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে।রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে গত ২৬ জানুয়ারি ওমর রহমানকে উপাচার্য হিসেবে নিয়োগ দেন। গত বছরের জানুয়ারি থেকে তিনি ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।ওমর রহমান আইইউবির জনসংখ্যাতত্ত্বের অধ্যাপক ও সেন্টার ফর হেলথ, পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্টের পরিচালক। তিনি ২০০৩ সালে আইইউবিতে যোগ দেওয়ার আগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের মহামারি ও জনসংখ্যাতত্ত্বের সহযোগী অধ্যাপক এবং হার্ভার্ড মেডিকেল স্কুলের রিসার্চ ফেলো হিসেবে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।