আইইউবির বির্তক প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) জাতীয় পর্যায়ে তিন দিনব্যাপী স্কুল বির্তক প্রতিযোগিতার আয়োজন করেছে। ২১ থেকে ২৩ জুলাই আইইউবির বসুন্ধরা ক্যাম্পাসে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ঢাকা এবং ঢাকার বাইরের ইংরেজি ও বাংলা উভয় মাধ্যমের শিক্ষার্থীরাই এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। আগ্রহী শিক্ষার্থীরা আগামীকাল শুক্রবার পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবে। একটি স্কুল থেকে একাধিক দল অংশ নিতে পারবে এবং দলপ্রতি রেজিস্ট্রেশন ফি থাকবে দেড় হাজার টাকা। বিজ্ঞপ্তি