আইইউবির সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী গতকাল শুক্রবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। এ বছর বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার ২০ বছর উদ্যাপন করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ট্রাস্টের চেয়ারম্যান সাইফুর রহমান, বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি রাশেদ চৌধুরী এবং উপাচার্য এম ওমর রহমান।
বেসরকারি এ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা ইতিমধ্যে দেশ-বিদেশে নিজ নিজ পেশায় অবদান রাখায় বক্তারা সন্তোষ প্রকাশ করেন।
বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার গাইডেন্স অ্যান্ড প্লেসমেন্ট বিভাগ এই পুনর্মিলনীর আয়োজন করে। এ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজে উল্লেখযোগ্য সংখ্যক প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন। বিজ্ঞপ্তি।